টেকনাফে অপহরণের শিকার হলেন বাহাড় ছড়ার পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৪০) সহ ২ জন সিএনজি যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র সদস্যরা। ঘটনা ঘটে হোয়াইক্যং – শামলাপুর পাহাড়ি ঢালায়।
সরে জমিনে জানা যায়, অপহৃত বক্তি সৎ নিষ্ঠাবান লোক জহির উদ্দিন, তিনি টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে তাঁকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণ কারী সন্ত্রাসীরা।
স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে বলে ধারনা করা যাচ্ছে । কেন সিএনজি ড্রাইভার কে অপহরণ না করে ছেড়ে দিয়েছে পরিবারে প্রশ্ন? তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এখনো কোন মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কে কল দেওয়া হয়নি।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে র্যাব ও পুলিশ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে আটক করা হয়েছে। অপহরণকারীদের কে ও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST