ঠাকুরগাঁওয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
৭ মে ২০২৩, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কোনমতেই এই সরকারের অধিনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। আমরা নির্বাচন চাই। তবে একটি নিরপেক্ষ নির্বাচন চাই।বেশিরভাগ রাজনৈতিক দল আমরা আজকে একমত হয়েছি।
রবিবার (০৭ মে) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের ২য় অধিবেশনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃংখলা বাহিনী সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে। আজকে দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদেরকেও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন, মামলা দিয়ে সকলকে ভয় দেখায়। এই সরকার দেশের মানুষের কল্যানের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপি ভাগ করে। এই সরকার জনগণের সরকার নয়। এটা আওয়ামী লীগের সরকার। আজকে আওয়ামী লীগের লোকজন বলে আমরা তো এমন সরকার চাই নাই। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠ রোধ করতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে। কিন্তু এই সরকার সেটা করতে দিতে চায় না। জাতিসংঘ বলছে, সারাদেশের মানুষ এক হয়ে বলছে ডিজিটাল আইন বাতিল করতে হবে। তখন আইনমন্ত্রী বলছে এই আইন বাতিল করা যাবে না। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুব দলের সভাপতি আবুনুর চৌধুরীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় কোটিতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাষ্টার মোস্তাফিজ

বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

জামালপুরে মহান বিজয় দিবসে জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে শহীদদের মাগফিরাত ও ওসমান হাদীর সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

১০

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

১১

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

১৩

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

১৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

১৭

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১৮

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৯

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST