তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আবু বকর সিদ্দিক - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী অফিস
২৫ অক্টোবর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আবু বকর সিদ্দিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‌র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর বাজার, বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বাজার ও মাজার এলাকা, ভালুকগাছী ইউনিয়নের দুর্লভপুর, নতুনগ্রাম, খবিরের মোড় এবং নন্দনপুর বাজারসহ বিভিন্ন এলাকায় দোকান ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, “জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন শুধুমাত্র বিএনপির নয়, এটি দেশের প্রতিটি মানুষের আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার গঠনের লক্ষ্যে মাঠে নেমেছি। দেশের উন্নয়ন, ন্যায্যতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নই হতে পারে নতুন বাংলাদেশের পথনকশা।”

তিনি আরও বলেন, “আমি পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। এই মাটির মানুষই আমার শক্তি। তাদের সঙ্গে নিয়ে আমরা এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাব।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে পুঠিয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সরাসরি জনগণের মাঝে গিয়ে কথা বলেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST