News Editor
২৮ মার্চ ২০২৩, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আ.লীগের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-৮

দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের নতুন কমিটিকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। জানাগেছে, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইফতারের পরে একপক্ষের আনন্দ মিছিল ও অপরপক্ষের প্রতিবাদ মিছিলের প্রস্তুতি চলতে থাকে। ইফতার পরবর্তী সময়ে দু’পক্ষই মুখোমুখি অবস্থান নিলে বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে ছাত্র লীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল হক টুলু গুরুতর আহত হয়। দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান প্রভাষক টুলুর দু’হাতে চারটি সেলাই ও তার ভাতিজা গোলাম রাব্বানীর মাথায় আঘাত লেগে সেলাই পড়েছে। পরবর্তীতে দুর্গাপুর থানা পুলিশ উভয় পক্ষকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ উভয় পক্ষকে লাঠিচার্জ করেছে। এ সময় উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। নইলে বড় ধরনের দুর্ঘটনার আশষ্কা ছিল। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর যদি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজীবুল হক বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST