নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

চলতি বোরো সংগ্রহ/২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সর্বশেষ অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (০৫ মে) বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপনন অধিদপ্তর এবং আঞ্চলিক তথ্য অফিস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম চলমান ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান, চাল ও গমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাধারণ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার নির্ধারিত সময়ের পূর্বেই বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু করেছে। চলতি বোরো মৌসুমে ময়মনসিংহের চার জেলায় মোট ৭০ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান এবং ১ লাখ ৯৪ হাজার ১৬৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছ। এছাড়াও ৫৫৩ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চাল সংগ্রহের সময়সীমা হাওর অঞ্চলে ০৩ মে থেকে এবং অন্যান্য অঞ্চলসমূহে ১৫মে ২০২৬ খ্রি: থেকে ৩১ আগস্ট ২০২৬ খ্রি: পর্যন্ত। ধান এবং গম সংগ্রহ ০৩ মে থেকে শুরু হয়েছে। এতে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ (ছত্রিশ) টাকা, সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ ( ঊনপঞ্চাশ) টাকা এবং গম ৩৬ (ছত্রিশ) টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে ধান ক্রয় করা হবে। পাশাপাশি ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা’ এর মাধ্যমে নির্বাচিত উপজেলাসমূহ যেমন ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় সফটওয়্যারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

সভাপতি বলেন, ধান উৎপাদনে সারাদেশে প্রথম স্থানে ময়মনসিংহ। ধান, চাল ও গম সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী যাতে শতভাগ অর্জন করা যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সহিত ধান চাল সংগ্রহ করুন। ‘কৃষকের অ্যাপ ও ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার’ ব্যবহার সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। সাধারণ কৃষকরা যাতে সিন্ডিকেট ও হয়রানির শিকার না হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST