পত্নীতলায় উপজেলা বিএনপির কাউন্সিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় উপজেলা বিএনপির কাউন্সিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধিঃ নওগাঁ

কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে পত্নীতলা উপজেলা বিএনপি’র ১৪ এপ্রিল দ্বি বার্ষিক কাউন্সিলে ভূয়া ভোটার তালিকার মাধ্যেমে নির্বাচনের প্রতিবাদে ও বিএনপিকে রক্ষার জন্য সংবাদ সম্মেলন করে  নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন সালাম  তোফাজ্জল সহ কয়েকজন প্রার্থীরা।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড  মাতাজি রোড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে (বিএনপির একাংশের) উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য, সাবেক চেয়ারম্যান আঃসামাদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আঃসালাম।

এ সময় উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃসামাদ মেম্বার ও আলতাফ শেখ।  আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল আল আমিন,সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমান সহ ১১টি  ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

লিখিত বক্তব্যে বলেন  ভোটার তালিকা প্রকাশের পর  ভোটে জেতার জন্য  আওয়ামীলীগের লোকজনদের প্রবেশ করানো হয়েছে, একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তান ও সন্তানের স্ত্রীদের ভোটার করা হয়েছে। শুধুমাত্র নিজ সমর্থকদের দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। পক্ষান্তরে যারা দলের দুঃসময়ের পরিক্ষীত, ত্যাগী কারা নির্যাতিত, দলের যারা প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত জননন্দিত সাবেক উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি, সম্পাদকসহ দলের একটি বৃহত অংশকে বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করেছে। এরকম ষড়যন্ত্রমূলক কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্থ হবে যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাম্য নয়।

অগঠনমূলক কাউন্সিলের তফশীল, ভুয়া ভোটার তালিকা বিরুদ্ধে অভিযোগ সংশোধন ও দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী, কারা নির্যাতিত নেতাকর্মী জনপ্রিয় চেয়ারম্যানবৃন্দসহ দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা আছে তাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার জন্য  নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব সহ নির্বাচন পরিচালনা কমিটি বার বার আহবান করলেও   কোন প্রকার কর্নপাত করেন না। তাই তারা  প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন, পাশাপাশি নওগাঁ জেলা আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটিসহ এর সাথে যারা যুক্ত তাদের পদত্যাগ দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST