নিউজ এডিটর
২৬ মার্চ ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় যথা যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে  নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী মাধ্যমে শহীদ মিনারে  উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখাসহ অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ স্কাউট, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, দলিল লেখক সমিতি, এনজিও ফোরাম, দি হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক  অর্পন করে  দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন। সাথে ছিলেন অফিসার ইনচার্জ  (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান। পরে কুচকাওয়াজের পুরস্কার বিতরণ, শহিদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,  উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ,  উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা  ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বেসরকারি  বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে ক্রীড়া প্রতিযোগিতা,হাসপাতালে ও এতিমখানায়  উন্নত খাবার পরিবেশন, মসজিদ  মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সহ নানা কর্মসূচী পালন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST