নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার

মোকছেদুল ইসলাম,নওগাঁ থেকেঃ নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪.৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫১/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর বন্দর রোডের আকাশমনি বাগানে পরিত্যক্ত অবস্থায় ২৪.৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করা হয়। পরে ১৪ মার্চ ২০২৬ তারিখে উদ্ধারকৃত বেদীটি স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ানের কার্যালয়, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নওগাঁ কর্তৃক পরিদর্শন করা হয়। প্রাথমিক পরীক্ষায় এটি ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টি পাথরের নিদর্শন বলে প্রতীয়মান হয়েছে। এছাড়াও নজিপুর জুয়েলারী সমিতি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া ভাঙা বেদীটি প্রাচীন দুষ্প্রাপ্য কষ্টি পাথরের তৈরি। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

১

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

২

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৩

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৪

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৫

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৬

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৭

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৮

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৯

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১০

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১১

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৩

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৪

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৬

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৮

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

২০

Design & Developed by BD IT HOST