নিউজ এডিটর
৮ মার্চ ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (০৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” উদ্বোধন করা হয়েছে। পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তারের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, অনেক সময় নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীরা বিচার ও সহায়তার আশায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেন। তাদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল এবং মানবিক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এই সুরক্ষা কেন্দ্র সেই লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১১

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১২

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৩

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৪

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৫

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৬

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৭

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৮

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

২০

Design & Developed by BD IT HOST