নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল,মানে না বাধা বিপত্তি

হবিগঞ্জ  প্রতিনিধিঃ আবারও প্রমাণ হলো, প্রেম মানে না জাত কুল। প্রেম মানে না বাধা বিপত্তি। হাজার মাইল দূর থেকে প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে ছুটে এসেছেন মাধবপুরে। সোমবার ফিলিপাইনের ওই তরুণী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলে আসেন। ফিলিপাইনের তরুণী জুবেলিন কাতারে চাকরির সুবাদে মাধবপুরের তরুণ আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম গভীর থেকে গভীরতর হয়ে পড়ে। প্রেমিককে পেতে ব্যাকুল হয়ে পড়ে ওই তরুণী। সোমবার তিনি চলে আসেন প্রেমিক আশিকুরের বাড়ি মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। পরে হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিচের জন্মভূমি ও জুবেলিন নাম পরিবর্তন করে জান্নাত রহমান রাখেন। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে প্রত্যাশিত প্রেমিক আশিকুরকে। আশিকুর রহমান মিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে। তিনি কাতার প্রবাসী। কাতারে চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই জুবেলিনের সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মিশুর বাড়ি ফিরে আসলে খবর পেয়ে ওই তরুণী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন। মাধবপুরের ছেলে ভিনদেশি মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুণীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে। আশিকুরের চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখী। ভিনদেশি মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছে। পুরোপুরি মর্যাদা দিয়েই আমরা তাকে রাখব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST