নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার ব্যাংকের ১০২ কোটি টাকা লোপাট, ফাঁসছেন ১০ জন

অভিযোগ বার্তা ডেস্কঃ প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ভুয়া এলসি খোলার নামে ১০২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ওয়েস্ট পারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ ও ব্যাংক কর্মকর্তাসহ ১০জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার (৩ সেপ্টেম্বর) দুদক মহারিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। অনুমোদিত মামলার আসামিরা হলেন-ওয়েস্ট এ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাহ, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রোকসান আরা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান মাহমুদ, পরিচালক মশিউর রহমান, পরিচালক মির্জা মো. আনিছুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শহীদ হাসান মল্লিক, সাবেক ম্যানেজার অপারেশন মুশফিকুল আলম, সাবেক ফরেন ট্রেড ইনচার্জ ও সিনিয়র এভিপি দীপক কুমার দেবনাথ, সাবেক ক্রেডিট ইনচার্জ ও সিনিয়র এভিপি মুহাম্মদ মেহেদী হাসান সরকার ও সাবেক এভিপি মো. মাহমুদ মোস্তফা জিলানী। অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার তৎকালীন কর্মকর্তারা যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের ফরেন ট্রেড গাইডলাইন লঙ্ঘন করে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। তারা মোট ১৫টি ভুয়া সেলস কনট্রাক্ট তৈরি করে স্থানীয় এলসি খুলে কাগুজে লেনদেন ও ফোর্সড লোন সৃষ্টি করেন। এর মাধ্যমে ব্যাংকের ৩৫ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ হয়। এ ছাড়া, ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই দুটি অননুমোদিত কমিটমেন্ট আইডি তৈরি করে অতিরিক্ত ঋণসুবিধা প্রদান করা হয়, যার মাধ্যমে আরও ৬৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। সবমিলিয়ে ১০২ কোটি ৭ লাখ টাকার ক্ষতি হয় ব্যাংক তথা রাষ্ট্রের। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১১

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৩

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৫

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৭

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৮

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৯

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

২০

Design & Developed by BD IT HOST