ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
২ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি

অভিযোগ বার্তা ডেস্কঃ

দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড সোমবার পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হলো। সোমবার দুপুরে রবির ফাইভ–জি চালুর ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোন তাদের ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয়।

রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে তাদের ফাইভ-জি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম পর্যায়ে আজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি এবং দেখছি যে ফাইভ-জি কতটুকু কাজ করছে। ফাইভ-জি কার্যক্রমের বাস্তবায়ন চলতে থাকবে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা এবং ফাইভ-জি উপযোগী ডিভাইসের ওপর।’

সাহেদ আলম আরও বলেন, তাদের গ্রাহকদের প্রায় ৬০ শতাংশের হাতে ফোর-জি মুঠোফোন আছে। অন্যদিকে ৬-৭ শতাংশের কাছে ফাইভ-জি মুঠোফোন আছে, কিছু জায়গায় ২০ শতাংশও আছে। যেসব জায়গায় ১৫-২০ শতাংশ ফাইভ-জি মুঠোফোন থাকবে, রবি সেখানে এ সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১ হাজার ফাইভ-জি সাইট করার পরিকল্পনা রয়েছে রবির। ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী প্রমুখ।

অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা সব সময়ই অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে গ্রামীণফোনের নম্বর ওয়ান নেটওয়ার্ক থেকে আমরা আজকে ফাইভ-জি চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST