নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ি বিক্রি করে সিনেমা বানালেন অভিনেত্রী শবনম পারভীন

বিনোদন ডেস্কঃ শবনম পারভীন অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত মুখ। খলচরিত্রে তিনি জনপ্রিয়ও। চার দশকের ক্যারিয়ারে তিনি সিনেমা প্রযোজনাও করেছেন। আগামী শুক্রবার মুক্তি পাবে শবনম পারভীন প্রযোজিত নতুন সিনেমা ‘হুরমতি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন শবনম পারভীন। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারে। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনা করেন শবনম পারভীন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বানিয়েছেন একাধিক সিনেমা। হুরমতি বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করে। শবনম পারভীন বলেন, ‘আমার আব্বা মারা যাওয়ার আগে একটি চারতলা বাড়ি দিয়েছিল। সেই বাড়িটি বিক্রি করেই হুরমতি বানিয়েছি। এবারই প্রথম নয়, এখন পর্যন্ত যে কয়টি সিনেমা বানিয়েছি, বেশির ভাগ সময়ে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করেই বানিয়েছি। শবনম পারভীন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শবনম ফিল্মসের ব্যানার থেকে মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’, ‘শুটার’, ‘সংগ্রাম’, ‘ভয়ংকর নারী’সহ বেশ কয়েকটি সিনেমা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST