নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাশারকে ডিভোর্স দিয়ে যুক্তরাজ্যে ফিরতে চান স্ত্রী

অভিযোগ বার্তা ডেস্কঃ বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ হয়তো এখন সেটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই কঠিন সময়ে তাকে ছেড়ে যেতে চাচ্ছেন জীবনসঙ্গী আসমা আল-আসাদ। আসাদকে ডিভোর্স দিয়ে জন্মস্থান যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন তিনি। তুর্কি ও আরব মিডিয়া সূত্রে এমন খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, আসমা আল আসাদ মস্কোতে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মস্কোয় নির্বাসিত জীবনযাপন করলেও এতে হাঁপিয়ে উঠেছেন তিনি। যে কারণে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন আসমা। যেই আবেদনটি বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষের পর্যালোচনাধীন রয়েছে। আসমা ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ার বাবা-মায়ের কাছে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের দ্বৈত ব্রিটিশ-সিরিয়ান নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। আসমা ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে— হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ার বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলেও জানা গেছে। বাশার আল-আসাদ, এখন মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের আশ্রয়ে বসবাস করছেন। যেখানে রাশিয়ান কর্তৃপক্ষের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে তাকে। এখানে আশ্রয় পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার ব্যাপারে নিষেধ রয়েছে আসাদের ওপর। তাছাড়া রাশিয়ার কর্তৃপক্ষ তার সম্পদও জব্দ করেছে। যার মধ্যে ২৭০ কিলোগ্রাম সোনা, ২ বিলিয়ন ডলার নগদ এবং মস্কোতে ১৮টি সম্পত্তিও রয়েছে। আর এই অবস্থায় তাই রাশিয়া ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে চাইছেন বাশার আল আসাদের স্ত্রী আসমা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST