বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৫ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো : রাজশাহী দুর্গাপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৩৬) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন আমগ্রাম এলাকার মৃত বেশারত আলীর ছেলে।

এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রামের আমচত্বরে বিয়ের দাবিতে ওই এলাকার এক যুবকের বাড়িতে প্রেমিকার অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মকবুল হোসেনকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। রামেক হাসপাতালের আইসিইউতে বেড সংকুলান না হওয়ায় বেসরকারি সিডিএম হাসপাতালে নেয়া হয় মকবুল হোসেনকে।

নিহতের স্বজনদের ভাষ্য, হামলার সময় তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত লাগে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, একটি পরকীয়ার ঘটনা মীমাংসার জের ধরে এই সংঘর্ষ হয়েছিল। এটা একটা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা। যে পক্ষের লোক মারা গেল, তারা বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছিল। অন্য পক্ষ একই প্রস্তাব দিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলা করার জন্য তাদের বলা হয়েছে তারা এখনো আসেনি।

এদিকে মকবুল হোসেনের মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়েছে, এই হামলায় কারা জড়িত তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে। দলের কেউ এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST