ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের।জেলার ছয়টি সংসদীয় আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটসঙ্গীরা। একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচিত হয়েছেন শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম. এ. হান্নান পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মুশফিকুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির এম. এ. মান্নান পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটপ্রার্থী গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীকে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলায় বিএনপি ও তাদের জোটসঙ্গীদের শক্ত অবস্থান বজায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST