ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জানুয়ারী ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, হাঁস প্রতীকটি তার নয়, এটি তার ভোটারদের প্রতীক। ছোট ছোট শিশুরা তাকে দেখলেই “আমাদের হাঁস মার্কা” বলে স্লোগান দেয়। তাই এই প্রতীকের সঙ্গে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, “আমার পালিত হাঁস চুরির ঘটনায় আমি চোরকে ছাড় দিইনি। মামলা করেছি, জেলেও দিয়েছি। তাই কেউ যদি আমার এই হাঁস প্রতীক চুরি করার চিন্তা করে, তার বিরুদ্ধেও আমি আইনগত ব্যবস্থা নেব।”

বিএনপি মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন খেজুরগাছ প্রতীক। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে সরাইল-আশুগঞ্জ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, দশ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ মাহাদি পেয়েছেন শাপলা কলি প্রতীক। তার প্রতি সমর্থন জানিয়ে গতকাল মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন।এতে করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ মাহাদির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে বর্তমানে ছয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী প্রচারণা আরও গতি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST