ব্রাহ্মণবাড়িয়ার ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার তরুণদের উদ্যোগে ‘গণতন্ত্রের পথে কোনো স্বৈরাচার নয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় শহরের ইয়াদ কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ।

রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বুমা)-এর সহ-সভাপতি আবেদুর আর শাহীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য আরিফ বিল্লাহ আজিজি। আলোচনায় আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ওমর ফারুক, সাংবাদিক দেলোয়ার হোসাইন মাহদি, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সাবের হোসেন, খেলাফত মজলিশের ইস্রাফিল প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্র হলো জনগণের অধিকার রক্ষার সবচেয়ে শক্তিশালী কবচ। জনগণ গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত থাকলেই দেশে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা পেতে পারে না। তরুণ প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাকির, বায়জিদ খান, সাইদ আহমেদ প্রমুখ।

গোলটেবিল আলোচনায় সার্বিকভাবে গণতন্ত্র রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।\

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST