নিউজ এডিটর
২৬ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়ে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি প্রত্যাহারে সম্মতি দেন সংসদ সদস্যরা। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রস্তাবটি উত্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল-কারখানা এবং বন্দর রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ হলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজ জেলায় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত— এমন অভিযোগ তুলে তিনি স্থানীয়দের চাহিদা পূরণের দাবি জানান। জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে দেশের গ্যাস সরবরাহে চাপ রয়েছে। ২০১৬ সাল থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় ঘরে ঘরে নতুন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিল্প উৎপাদন সচল রাখতে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে ঘাটতি ছিল, ফলে দেশকে আমদানিনির্ভর হতে হয়েছে। বর্তমান সরকার বাপেক্সকে শক্তিশালী করে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধানে সফলতা এলে ভবিষ্যতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়লেও দেশের কৃষির স্বার্থে আগামী ১ তারিখ থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করা হবে।” পরিশেষে আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি সংবলিত সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদ থেকে প্রত্যাহার করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST