নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বিমান বাহিনীর জন্য আরও পাঁচটি এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারতীয় বিমান বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ক্রয় সংক্রান্ত টেন্ডারের জবাবে রাশিয়া এই প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রদিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘অপারেশন সিন্ধুর’ সময় পাকিস্তান থেকে আসা একাধিক হুমকি প্রতিহত করতে বড় ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে এই ব্যবস্থাকে ‘সুদর্শন’ নামেও ডাকা হয়। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময়ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সেখানে এস-৪০০সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এস-৪০০ একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এতে উন্নত রাডার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রায় ৪০০ কিলোমিটার দূরের শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম। ভারতের পশ্চিমাঞ্চলীয় বিমান কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইতিহাসে অন্যতম দীর্ঘ পাল্লার আঘাত হেনেছে। তার দাবি, এটি প্রায় ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করেছিল। ২০১৮ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ভারত পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার অর্ডার দিয়েছিল। এর মধ্যে চারটি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। বাকি একটি ইউনিট চলতি বছরের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর তিন বছরের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর সরবরাহ শুরু হতে পারে। অপারেশন সিন্ধুরের সময় এস-৪০০-এর কার্যকারিতা দেখে ভারত আরও পাঁচটি স্কোয়াড্রন নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। নতুন ইউনিটগুলো ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে মোতায়েন করে দেশটির স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এদিকে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতার তালিকায় এস-৫০০ প্রোমিথিউসের যৌথ উৎপাদন, সুখোই-৫৭ই স্টেলথ যুদ্ধবিমান, ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম কিলো শ্রেণির সাবমেরিন, ভোরোনেঝ কৌশলগত আগাম সতর্কীকরণ রাডার এবং সুখোই-৩০ যুদ্ধবিমানের আধুনিকায়ন প্রকল্পও রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST