ভারতকে হারিয়ে সাফ মিশন শেষ করলো বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে সাফ মিশন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

ভারতের কাছে আগেই শিরোপা হারাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলকে। তবে শেষ ম্যাচে কিছুটা প্রতিশোধ নেওয়া হলো বাংলাদেশের মেয়েদের। রোমাঞ্চকর এক লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

পুরো ম্যাচজুড়ে উত্থান-পতনের পর নির্ধারিত হলো একেবারে শেষ মুহূর্তে। সৌরভী আখন্দ প্রীতির দূরপাল্লার শট ভারতের গোলরক্ষক ফসকে ফেললে, সেই বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। সেই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই লড়াইয়ে আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে মামণি চাকমা ও আলপি আক্তারের গোলে এগিয়ে যায় দল। বিরতির পরই প্রীতি দলকে আরও এগিয়ে দিলেন ৩-১ ব্যবধানে। কিন্তু সহজে হার মানেনি ভারতীয়রা। টানা দুটি দারুণ গোল করে সমতায় ফিরে আসে তারা।

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত, শেষ সেকেন্ডে প্রীতির শট আর ভারতের ভুলে বাংলাদেশ পেয়ে যায় বিজয়ের হাসি। যদিও এর আগে টানা পাঁচ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই চার দলের আসরের শিরোপা নিশ্চিত করে ফেলেছিল ভারত।

এর আগে গ্রুপপর্বে প্রথম দেখায় বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত এবং ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজেরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এভাবে নাটকীয় জয় পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের কিশোরী ফুটবলারদের জন্য প্রেরণার নতুন উৎস হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১১

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১২

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৪

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৫

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৬

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৭

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৯

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

২০

Design & Developed by BD IT HOST