ভালোবেসে ছেলের বন্ধুকে বিয়ে! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুলাই ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবেসে ছেলের বন্ধুকে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্কঃ

বলা হয় প্রেম মানে না কোনো বাধা। এমনই এক ঘটনা ঘটেছে চীনে। ভালোবেসে ছেলের বন্ধুকে বিয়ে করেছেন ৫০ বছর বয়সী এক নারী। এবার জানালেন মা হতে যাওয়ার খবর।

চীনের ওই নারী অনলাইনে ‘সিস্টার শিন’ নামে জনপ্রিয়। গুয়াংজু শহরে একটি ই-কমার্স ব্যবসা রয়েছে তার। শিনের যখন ৩০ বছর বয়স তখন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। একাই তার ছেলে-মেয়েকে মানুষ করেছেন।

এখন থেকে ছয় বছর আগে তার ছেলে কাইকাই নিউ ইয়ারের ডিনারে তিন জন বিদেশি বন্ধুকে আমন্ত্রণ জানান। তাদের মধ্যে ছিলেন রাশিয়ার ‘ডেফু’। যিনি কাইকাইয়ের চেয়ে এক বছরের বড়। বেশ কয়েক বছর চীনে থাকার কারণে কাইকাই চীনা ভাষা ভালোভাবেই আয়ত্ত করেছিলেন। তো আমন্ত্রণে আসার পর শিনের রান্না খেয়ে ও আতিথেয়তায় মুগ্ধ হন ডেফু। তিনি একরাত্রির জন্য আসলেও থেকে যান এক সপ্তাহ। তখন থেকেই শুরু হয় ভালো লাগা। যা পরবর্তীতে প্রেম ও বিয়েতে গড়াই।

শিন বলেন, “আমি তখনও সুন্দর ছিলাম। ডেফু সব সময়ে যোগাযোগ রেখেছে। বিভিন্ন সময় অপ্রত্যাশিত সারপ্রাইজ পাঠাতো।”

শিন আর ডেফুর বয়সের পার্থক্য ২০ বছর। শিন প্রথমে ডেফুর প্রণয় প্রস্তাব মেনে নেননি। তবে ছেলে কাইকাই এখানে বাধা হয়ে দাঁড়াননি, বরং তিনি নতুন জীবন শুরু করতে মাকে আরো উৎসাহ দেন। ফলে শিন শেষমেশ দ্বিতীয়বার প্রেমকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেন এবং এ বছরের শুরুতে তারা বিবাহ নিবন্ধনে আবদ্ধ হন।

দুজনের ছবি শেয়ার করে সম্প্রতি তিনি তৃতীয়বারের মতো মা হওয়ার খবর জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই ঝড় ওঠে। কেউ কেউ তাদের শুভকামনা জানালেও অনেকে করেন সমালোচনা। এক সমর্থক মন্তব্য করেন, “সিস্টার শিন কষ্ট করে জীবন গড়েছেন, প্রেমও পেয়ে গেছেন—সত্যিই প্রশংসনীয়। নিরাপদ প্রসব কামনা করি।”

অপর একটি মন্তব্য, “তিনি ডেফুর সঙ্গে রাশিয়ায় চলে যাবেন? তিনি কি তার বাবা-মামার সমবয়সী? সেটা কীভাবে সম্ভব?

এ সবের প্রতিক্রিয়া জানিয়ে সিস্টার শিন তার প্রসবগত পরীক্ষার রিপোর্ট শেয়ার করে লিখেছেন, “সময়ই প্রমাণ করবে আমাদের ভালোবাসা।

সুএঃসাউথ চায়না মর্নিং পোস্টের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST