ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সিনিয়র সহকারী সচিব মো: মোরশেদুল ইসলামের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি করা, অবৈধ অটো রিকশা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। সময়মতো দাখিল না করায় ২৬টি অটো রিকশা নবায়ন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ নেই, তবে আমাদের সচেতন থাকতে হবে। আর নন-কমিউনিকেবল ডিজিজ কর্নার এর মধ্যে হাইপারটেনশন ও ডায়াবেটিস প্রতিরোধে এক মাসের ওষুধ ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রায় ৯৪ শতাংশ জমিতে বোরো ধান রোপণ হয়ে গেছে, পর্যাপ্ত সার ও কীটনাশক মজুদ রয়েছে। । তারা এখন জৈব স্যার ও জৈব কৃষি প্রযুক্তির দিকে যাচ্ছে।

এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা সংস্কার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আর্সেনিক নিরসনে উদ্যোগ, সড়ক বিভাগের আসন্ন রমজান উপলক্ষ্যে ১৫ রমজানের মধ্যে রাস্তা চলাচল উপযোগী ও যানজটমুক্ত রাখা, যুব উন্নয়ন অধিদপ্তরের যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও যুব ঋণ প্রদান, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার, মৎস্য অধিদপ্তরের ভেজাল মৎস্য খাবার সরবরাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ও একুয়ামেডিসিন সরবরাহ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক কার্যক্রম আলোচনা হয়।

সভাপতি বলেন, পবিত্র রমজান মাস চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যা করা দরকার তা করতে হবে। আপনাদের প্রদানকৃত যাকাতের একটা নির্দিষ্ট অংশ সরকারি যাকাত ফান্ডে জমা দিন। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিন। বর্তমান সময়ের সাথে সমন্বয় করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করুন। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST