মানিকগঞ্জের মানুষ তাদের পূর্বের চারটি আসন ফেরত চায়, এটি এখন সাধারণ জনগণের দাবি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের মানুষ তাদের পূর্বের চারটি আসন ফেরত চায়, এটি এখন সাধারণ জনগণের দাবি

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জে পূর্বের ন্যায় চারটি আসন পুনর্বহালের দাবিতে অব্যাহতভাবে লড়ে যাচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

তার দাবি, আসন সংখ্যা পুনর্বহাল হলে রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে, উন্নয়ন বাজেট ও বরাদ্দ বাড়বে এবং ভৌগলিক ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত হবে। এতে জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

জেলা বাসীর সমর্থনে এই দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন আফরোজা খানম রিতা। তার মতে, মানিকগঞ্জের মানুষ তাদের পূর্বের চারটি আসন ফেরত চায়, আর এটি এখন সাধারণ জনগণের দাবি হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের দাবি–আপত্তি শুনানিতে মানিকগঞ্জের প্রতিনিধি দল এ দাবি উত্থাপন করেন।

প্রতিনিধিদের মতে, জেলার জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় সংসদীয় আসন সংখ্যা পুনর্বহাল হলে জনগণের মতামত যথাযথভাবে সংসদে প্রতিফলিত হবে।

মানিকগঞ্জে বর্তমানে ৩টি আসন থাকায় প্রায়ই জনসংখ্যার তুলনায় প্রতিনিধিত্ব কম হওয়ার অভিযোগ ওঠে। যদি আবার ৪টি আসন পুনর্বহাল হয়, তবে সংসদে মানিকগঞ্জ জেলার কণ্ঠ আরও জোরদার হবে। এতে জেলার রাজনৈতিক নেতারা স্থানীয় জনগণের স্বার্থে আইন প্রণয়ন ও উন্নয়ন কার্যক্রমে বেশি গুরুত্ব দিতে পারবেন।

সংসদীয় আসনের সংখ্যা যত বেশি, তত বেশি উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দ পাওয়ার সম্ভাবনা থাকে। অতীতে চার আসন থাকার সময় মানিকগঞ্জ বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব পেয়েছিল। আসন সংখ্যা কমার পর সেই সুযোগ অনেকটাই কমেছে বলে দাবি স্থানীয়দের। পুনর্বহাল হলে জেলার অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসতে পারে।

ভৌগোলিক ও জনসংখ্যাগত ভারসাম্য বর্তমানে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে কিছু এলাকায় ভোটার সংখ্যা অনেক বেশি, আবার কিছু এলাকায় তুলনামূলক কম। এতে নির্বাচনী প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয় এবং অনেক অঞ্চল অবহেলিত থেকে যায়। চার আসন হলে এই ভৌগোলিক বৈষম্য দূর হবে এবং প্রত্যন্ত এলাকার জনগণও সমান গুরুত্ব পাবে।

মানিকগঞ্জের পক্ষে প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জে চারটি আসন ছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচন থেকে আসন সংখ্যা কমিয়ে তিনটিতে আনা হয়। এতে সংসদে মানিকগঞ্জের জনগণের কণ্ঠস্বর দুর্বল হয়েছে। উন্নয়ন বাজেট ও বরাদ্দও কমেছে। তাই যৌক্তিক ভিত্তিতে আমরা পুনরায় চার আসনের দাবি তুলেছি।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি রাজনৈতিক পরিচয়ে নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাদের পূর্বের চারটি আসন ফেরত চায়। এটি এখন জনগণের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১০

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১১

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৪

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৫

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৬

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৭

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৮

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৯

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

২০

Design & Developed by BD IT HOST