মানিকগঞ্জে কৃষক সমিতির জেলা সম্মেলনে কৃষক পেনশন চালুর দাবি - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৬ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে কৃষক সমিতির জেলা সম্মেলনে কৃষক পেনশন চালুর দাবি

 

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি:

“কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও, নৈরাজ্যের সাম্রাজ্যে আক্রান্ত কৃষি ও কৃষক,এসো ঐক্যবদ্ধ হয়ে স্বদেশে গড়ি”
আজ মানিকগঞ্জ বেতিলা বাজারে নাট মন্দির প্রাঙ্গণে সকাল দশ ঘটিকা থেকে সারাদিনব্যাপী বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং উদ্ভোদন ঘোষণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার।
সম্মেলনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শংকর প্রসাদ ভৌমিক এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি সাংগঠনিক সম্পাদক কমরেড জাহিদ হোসেন খান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কৃষক নেতা কমরেড মো.আওলাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার,
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত,এ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, কমরেড আব্দুল মান্নান, কমরেড দুলাল বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা বলেন আজ দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। কৃষি ও কৃষক এখন ভয়ংকরভাবে আক্রান্ত। আধুনিক কৃষির নামে পূজিবাদের আগ্রাসন কৃষক বীজ, জমি,নদী নালা খাল বিল সকল প্রকার প্রাকৃতিক উৎস থেকে বঞ্চিত। কৃষক ভাইয়েরা ঐক্যবদ্ধ না হলে সংকট মোকাবিলা আরও কঠিন হয়ে যাবে। বক্তারা বলেন অনতিবিলম্বে কৃষক পেনশন, পল্লী রেশন চালুসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে। কৃষক উৎপাদিত দ্রব্যমূল্যে নির্ধারণে কৃষকের অংশগ্রহণ চাই। আমরা দুঃশাসনকাল দূর করতে সংকট মোকাবিলা করতে কৃষক সমিতির পতাকাতলে সামিল হওয়ার আহবান জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১০

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১১

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১২

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৩

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৫

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৬

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১৭

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৮

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৯

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST