নিউজ এডিটর
১৬ অগাস্ট ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন ২০২৫। আজ শনিবার আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জামায়াতের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।সম্মেলনে সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ও জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ইউরো বাংলা হাসপাতালের পরিচালক ডাঃ আবু বকর সিদ্দিক,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, প্রচার সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সদর থানা আমীর ডাঃ ফজলুল হক, পৌরসভার আমীর হুমায়ুন কবির, মাওলানা ওমর ফারুক,আবু সাঈদ বিএসসি, সাংস্কৃতিক সংসদের পরিচালক এডভোকেট ফেরদৌস, আব্দুল মোমিন সালেহীন প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ-তিতিক্ষা, আদর্শিক দৃঢ়তা ও সংগঠনশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না।তাঁরা আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতকে আরও শক্তিশালী করতে হবে।সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনে কুরআন তেলাওয়াত, সাংগঠনিক প্রতিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST