মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আপন ভাগ্নির সাথে পরকীয়া প্রেমের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. রুপসি আক্তার দেওয়ানগঞ্জ মডেল থানায় স্বামী মুকুল মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, ভাটিপাড়া এলাকার মোছা. রুপসি আক্তারের সংসার ভালোই কাটছিল চার বছরের এক পুত্র সন্তানকে নিয়ে। কিন্তু সেই সুখের সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে স্বামী মুকুল মিয়ার আপন ভাগ্নির সাথে পরকীয়া সম্পর্কের জেরে।

রুপসি আক্তারের অভিযোগ, স্বামী ও তার ভাগ্নির মধ্যকার অস্বাভাবিক মেলামেশার প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজন উল্টো তার ওপর চড়াও হয়।

গত ৪ জানুয়ারি তারিখে দেওয়ানগঞ্জের পুলাকান্দি এলাকায় তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

নির্যাতনের এখানেই শেষ নয়। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অভিযুক্ত স্বামী ও তার ভাগ্নি পরকীয়ার টানে একসঙ্গে ঢাকায় পালিয়ে যান। পরবর্তীতে ঢাকার কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় অনৈতিকভাবে বসবাসকালে এলাকাবাসীর সহায়তায় তাদের হাতেনাতে ধরাও হয়।

রূপসী আক্তার বলেন, আমি প্রতিবাদ করায় আমার শ্বশুর-শাশুড়ি আর স্বামী মিলে আমাকে অমানুষিক মারধর করেছে। ওরা এখন ঢাকায় একসাথে থাকছে, আমার আর আমার বাচ্চার কোনো খোঁজখবর নেয় না, ভরণপোষণও দেয় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বর্তমানে নিজের ও সন্তানের ভরণপোষণ না পেয়ে চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছেন রুপসি আক্তার। এ অবস্থায় ন্যায়বিচারের আশায় দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST