মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ মে ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ  থেকেঃ

পরিবেশ ও কৃষি সুরক্ষায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন বন্ধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান চলছে।

দ্রুত বর্ধনশীল হওয়ায় একসময় এসব গাছ ব্যাপকভাবে রোপণ হলেও দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষির ওপর এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়। এতে আশপাশের ফসল ও অন্যান্য গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পাশাপাশি মাটির উর্বরতা হ্রাস, জীববৈচিত্র্যের ক্ষতি ও দেশীয় বৃক্ষের বিস্তারে বাধা সৃষ্টি হয়।

সম্প্রতি কাশিমপুর ইউনিয়নের কয়েকটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদনের অভিযোগ ওঠে। সচেতন নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, বন বিভাগ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট নার্সারি কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে স্বেচ্ছায় নিষিদ্ধ চারাগুলো নষ্ট করে। এ সময় নার্সারি অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিলেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি সব নার্সারি মালিককে সচেতন করার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন জানায়, জনসচেতনতা বাড়াতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পরিবেশ ও টেকসই কৃষি ব্যবস্থার স্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের আহ্বান, ক্ষতিকর বিদেশি প্রজাতির গাছ পরিহার করে দেশীয়, ফলজ ও পরিবেশবান্ধব গাছ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, প্রশাসনের অভিযান অব্যাহত 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

১০

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৩

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৪

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৫

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৬

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৭

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৮

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৯

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

২০

Design & Developed by BD IT HOST