মোল্লাহাটে পরিকল্পিত হামলায় গুরুতর হাড়ভাঙা জখম - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৪ ফেব্রুয়ারী ২০২৩, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে পরিকল্পিত হামলায় গুরুতর হাড়ভাঙা জখম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের পরিকল্পিত ও অতর্কিত হামলায় গুরুতর হাড়ভাঙা জখম হয়েছে মোস্তাক শেখ (৪৬) নামে এক ব্যক্তি। শনিবার সকাল ১১টায় উপজেলার গাংনী এলাকায় ন্যাক্কারজনক হামলার এ ঘটনা ঘটে।

 

ভিকটিমের স্বজনরা জানায়, গাংনী গ্রামের মোস্তাক শেখ তার নিজস্ব ঘেরের জমির আগাছা পরিষ্কার করছিল। এমন সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে অতর্কিত ও আকস্মিক বাঁশের লাঠি দিয়ে আঘাত/পেটানো শুরু করে ভাতিজা মিরাজ শেখ (৩২), সিরাজ শেখ (২৮), বাইজুল শেখ (১৯), ও ভাইঝি জামাই আসলাম (৩২)। উপর্যুপরি লাঠির আঘাতে অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ভিকটিমকে পানির মধ্যে ফেলে দিতে উদ্যত হয় হামলাকারীরা। তখন ভিকটিমের স্বজনরা দেখে ফেললে হামলাকারীরা খ্যান্ত হয়। এরপর মোস্তাক শেখকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করলে বাধা দেয় হামলাকারী ও তাদের মদদ দাতা জনৈক সাহিদ। তারা স্থানীয় গাংনী ক্লিনিক থেকে চিকিৎসা করাতে চান এবং কোন প্রকার আইনের আশ্রয় নিতে চেষ্টা করলে ভালো হবে না বলে হুমকিও দেয়। এভাবে দুই ঘণ্টা বন্দিদশায় থাকার একপর্যায়ে জীবন বাঁচাতে বাধা উপেক্ষা করে হাসপাতালে আনা হয়। এঘটনার যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভিকটিমের স্বজনরা।

 

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, বিষয়টি এখনো তার জানা নেই, তবে খোঁজখবর নিবেন এবং অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

######

মোঃ কা‌ফি হাসান বশার

মোল্লাহাট প্রতিনিধি

মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭

তাং ০৪/০২/২০২৩ ইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST