
অভিযোগ বার্তা ডেস্কঃ
ময়মনসিংহে একসঙ্গে ১১টি স্থানীয় পত্রিকার নিবন্ধন বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার জারি করা এই আদেশ সোমবার জানাজানি হলে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এসময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল তাই তাদের ডিক্লারেশন বাতিল করা৪ হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।
ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলোর মধ্যে রয়েছে—দৈনিক ঈষিকা, দেশের খবর, আলোকিত৩ ময়মনসিংহ, দিগন্ত বাংলা, কিষানের দেশ, ও দৈনিক জাহান। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের আরেকটি দৃষ্টান্ত।
গণতন্ত্রে গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই ১১টি পত্রিকার নিবন্ধন বাতিল হওয়া সন্দেহজনক ও উদ্বেগজনক ঘটনা। আইনজ্ঞরা বলছেন, সংবাদপত্রের নিবন্ধন বাতিল করা যেতে পারে কেবল আইনি ত্রুটি বা প্রশাসনিক অনিয়মে; মতপ্রকাশের কারণে নয়।
স্হানীয় পএিকার নিবন্ধন বাতিলে গণমাধ্যমকর্মিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST