ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৩০ জুলাই ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

ময়মনসিংহ সদর উপজেলায় জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ময়মনসিংহ সদর উপজেলায় (উপজেলা পর্যায়ে) শ্রেষ্ট শিক্ষার্থীদের পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

অদ্য বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই পুরস্কার বিতরণী সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবে সার্টিফিকেট অর্জন করলেই হবেনা। একজন দায়িত্বশীল, মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে তাদেরকে আরো বেশি কাউন্সিলিং করতে হবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর, মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সোনিয়া সোহেলী।

এছাড়া সভায় বক্তব্য রাখেন, মহাকালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ) এনামুল হক, হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কৃতি শিক্ষার্থীদের পক্ষে শিহাব আকন্দ, অভিভাবকদের পক্ষে অনিকা দাস।

অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস। অনুষ্ঠানে কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের ৩১ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST