যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার শশুর ও ননদ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৭ মার্চ ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার শশুর ও ননদ

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে যৌতুক না পেয়ে আফরিন আক্তার বৃষ্টি (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের আনোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা আমিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রবিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার আনুলিয়া এলাকায় র‌্যাব-৫ ও থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারভুক্ত আসামী বৃষ্টির শশুর আঃ জলিল (৫৫) ও ননদ শ্যামলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির (২২) সাথে শাহিনুর রহমানের (৩০) বিবাহ হয়। তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে। বিবাহের পর থেকেই বৃষ্টির শশুর বাড়ীর পক্ষ থেকে যৌতুক দাবী করে। বৃষ্টির পরিবার তার সংসারে সুখের কথা বিবেচনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করে। এর পরেও বৃষ্টির স্বামী তার বাবা ও মায়ের প্ররোচনায় বৃষ্টিকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। শাহিনুর বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দাবী করলে বৃষ্টির পরিবার পুনরায় ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে। কিন্তু এর পরেও বৃষ্টির স্বামী ও তার পিতা-মাতা শারীরিক ও মানসিকভারে নির্যাতন করতে থাকে এবং আরো টাকার জন্য চাপ দিতে থাকে।

গত শুক্রবার ১৪ মার্চ বিকেলে বৃষ্টির স্বামী শাহিনুর ও তার শশ্বুর, শাশুড়ী ও ননদ মিলে মারপিট করেছে বলে মোবাইল ফোনে বৃষ্টি তার পরিবারের কাছে জানায়। এতে তার শশুরবাড়ীর লোকজন আরো বেশী ক্ষিপ্ত হয়ে শাহিনুর বৃষ্টির তলপেটে লাথি মারে ও শারীরিক ভাবে নির্যাতন করে ঘরের ভিতর
মরদেহ ফেলে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়।

নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানান বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতো শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করে এবং সেই আঘাতে মারা যান। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন,গৃহবধূকে নির্যাতনের ঘটনায় তার শ্বশুর জলিল ও ননদ শ্যামলীকে রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১০

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১১

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১২

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৩

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৪

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৫

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৬

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৭

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৮

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৯

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST