মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মে ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

দুনিয়ার মজদুর, এক হও”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ লা মে শুক্রবার সকালে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতি ফলক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার।

এসময় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল মান্নান। জেলা কমিটির প্রবীণ দুলাল বিশ্বাস, কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড নাসির উদ্দীন, কমরেড হরিপদ সূত্রধর,অধ্যাপক ওয়াহিদ নবী প্রমুখ।

সমাবেশে বক্তারা নিম্নলিখিত দাবি ও বিষয়গুলো তুলে ধরেন:১. মে দিবসের চেতনা বুকে ধারণ করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা।২. শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ এবং রেশনিং ব্যবস্থা চালু করা।৩. কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।৪. অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক-কৃষক ঐক্য জোরদার করা।নেতৃবৃন্দ বলেন, মে দিবস কেবল ছুটির দিন নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের আন্দোলনের দিন। দেশের শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকের স্বার্থ রক্ষা এবং শোষণমুক্ত সমাজ গঠনে সিপিবির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১০

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১১

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১২

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৩

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৪

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৫

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৬

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৭

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৮

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৯

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST