নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে — চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে। তাই পরিবার ও শিক্ষক উভয়েরই উচিত শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা। শিল্পচর্চা শুধু পেশা নয়, এটি মননশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটায়।” মেয়র আরও বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে থাকবে। শিশুদের প্রতিভা বিকাশে চসিক বিভিন্ন প্রতিষ্ঠানে অঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।” জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহানের উদ্যোগে ও পরিচালনায় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশের বৃহত্তম ৩১তম শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে এবং মো. রেজাউল আবেদীন ইউসুফের সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,  দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং সদস্য সচিব, চট্টগ্রাম প্রেস ক্লাব জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা (অব.) ডা. মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নুরুন্নাহার বেগম, বাংলাদেশ রং-তুলির আসরের চেয়ারম্যান  নুরুল আজিম হিরু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন শুধু শিশুদের শিল্প প্রতিভাকে তুলে ধরে না, বরং সমাজে ইতিবাচক চিন্তাধারার প্রসার ঘটায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন বয়সের শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST