নিউজ এডিটর
২৯ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের কার্ড জটিলতা, রবিবারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সমাধানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও একাধিক বৈঠকের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করে বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাথে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনে কার্ড ও স্টিকারের আবেদন গ্রহণের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে। অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা দেখা দিচ্ছে, ভবিষ্যতে তা আরও জটিল আকার ধারণ করবে। কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে-আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের যে কার্ড ও গাড়ির স্টিকার দেয়া হয়, তার জন্য এবার হঠাৎ করে নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু এই পদ্ধতি মোটেও ব্যবহারোপযোগী নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেয়া বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ ও কার্যকর পদ্ধতিতে কার্ড ও স্টিকার প্রদানের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে জানিয়েছে, নতুন নীতিমালার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কমিশন আশ্বস্ত করেছে, আগামী রোববারের মধ্যেই-সম্ভব হলে তার আগেই এই জটিলতার সমাধান করা হবে। সমাধান না হলে সাংবাদিক সংগঠনগুলো পুনরায় বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১০

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৩

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৪

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৫

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৬

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৭

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৮

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৯

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

২০

Design & Developed by BD IT HOST