সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ।

লাকী আক্তার সিলেট থেকেঃ

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দু’পারে দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। পুলিশের পক্ষ থেকে বিবদমান দুই গ্রুপকে নিবৃত করার চেষ্টা চলছে।

এদিকে আরো জানা যায় , বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে সভা-সমাবেশ করছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অভিযুক্ত। তাদের অধিকাংশই আওয়ামী সখ্যতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সকল নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিস্কৃত ও অনেকেরই প্রাথমিক সদস্যপদ নেই।

বিএনপি থেকে বহিস্কৃত নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশকে ঘিরে গতকাল থেকেই গোটা বিশ্বনাথ পৌর সদরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। আজ মো. হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মো. হুমায়ুনপন্থীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১০

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১১

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১২

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৩

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৪

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৫

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৮

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৯

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

২০

Design & Developed by BD IT HOST