নিউজ এডিটর
১৫ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পাইকারি বাজারে সবজির দাম কমেছে

সিলেট প্রতিনিধিঃ সিলেটে পাইকারি বাজারে সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রতিকেজিতে ৫-১০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে ব্রয়লারের দামও। কিন্তু পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে প্রতিকেজিতে ৫-১০ টাকা। বুধবার (১৪ মে) সকালে ও মঙ্গলবার রাতে সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় ঘুরে বাজারের এসব তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল ১৭০-১৭৫ টাকা। তবে পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও খুচরা বাজারে দাম এখনও প্রায় অপরিবর্তিত রয়েছে। সিলেটে পাইকারি সবজির বাজারের সবচেয়ে বড় আড়ত সোবহানীঘাট কাঁচা বাজার। এই বাজারে প্রতিদিন ভোর থেকে চলে সবজি কেনা-বেচার কর্মযজ্ঞ। দুপুরের আগেই শেষ হয়ে যায় বাজারের কার্যক্রম। এর বাইরে রাত ৮টার পর থেকে নগরীতে প্রায় পাইকারি দরে সবজি বিক্রি করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার পরে বন্দবাজার এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ঢেঁড়শ ২০-৩০ টাকা, বরবটি-৩০-৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, পটল ২০-৩০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, কাচা মরিচ ৭০-৮০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, কাকরুল ৪০-৫০ টাকা ও ধনেপাতা-১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতিহালি মোরগের ডিমের দাম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতিহলি মোরগের ডিম ৪২ ও হাঁসের ডিম ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, বুধবার সকালে আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকাঘুরে দেখা গেছে, প্রতিকেজি ঢেঁড়শ ৪০-৫০ টাকা, বরবটি-৪০-৫০ টাকা, ঝিঙা ৫০-৬০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, কাচা মরিচ ১০০-১২০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, কাকরুল ৬০ টাকা ও ধনেপাতা-১২০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার রাতে বন্দরবাজার এলাকায় সবজি কিনতে আসা আতিকুল হাসান বলেন , রাতের বেলা এই বাজারে প্রায় পাইকারি দামে সবজি বিক্রি হয়। এজন্য রাতের বেলা এখান থেকে সবজি কিনি। খুচরা বাজারে দাম অনেক বেশি। বাজারের সবজি বিক্রেতা আব্দুল আউয়াল দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, যেদিন সবজির সরবরাহ বেশি থাকে, সেদিন দাম কম থাকে। যেদিন কম সরবরাহ সেদিন দাম চড়া হয়। তবে এখন দাম বাড়ছে না। প্রতিদিনই কিছুটা কমছে। আবার বৃষ্টি দিলে দাম বেড়ে যেতে পারে। গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে ব্রয়লারের দাম। গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার ১৭০-১৭৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে দাম কমে ১৫৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ১৫-২০ টাকা। তবে সোনালি মোরগের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ২৮০ টাকা সোনালি মোরগ বিক্রি হচ্ছে। মাদিনা মার্কেট এলাকার মোরগের ব্যবসায়ী সজিবুল ইসলাম দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, ব্রয়লারে দাম অনেকটা কমেছে। প্রায় ১৫-২০ টাকা কমেছে প্রতিকেজিতে। তবে সোনালি মোরগের দাম অপরিবর্তিত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST