সিলেটে রেলের টিকিট কালোবাজারি রোধে এনআইডি যাচাই শুরু, তবুও সক্রিয় চক্র - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে রেলের টিকিট কালোবাজারি রোধে এনআইডি যাচাই শুরু, তবুও সক্রিয় চক্র

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

প্রথম দিনেই টিকিট ছাড়া ভ্রমণের দায়ে কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।

এদিন সিলেট রেলওয়ে স্টেশনের মূল ফটকে টিকিট যাচাইয়ের পাশাপাশি পেছনের তিনটি গেইট খোলা রাখা হয়। এই সুযোগে কালোবাজারিদের কাছ থেকে কেনা টিকিটধারী ও বিনা টিকিটের যাত্রীরা সহজেই ট্রেনে ওঠেন। অভিযোগ রয়েছে, ট্রেনের পেছনের বগিতে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী ও রেলওয়ে পুলিশের যোগসাজশে বিনা টিকিটে যাত্রী উঠানো হয়।

অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের সামনে হাতেনাতে ধরা পড়েন রেলওয়ের কর্মচারী মিজানুর রহমান। তিনি ৬০০ টাকায় এক সাংবাদিককে বিনা টিকিটে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রস্তাব দেন এবং ট্রেনে তুলেও দেন। পরে সাংবাদিক পরিচয় প্রকাশের পর তিনি অস্বীকার করে পালানোর চেষ্টা করেন। তাকে পালাতে সহায়তা করতে এগিয়ে আসেন রেলওয়ে পুলিশের সদস্য কাদির। তাকেও বিনা টিকিটে যাত্রী তুলতে দেখা যায়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট স্টেশনে দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট সক্রিয়। এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন কিছু কর্মকর্তা, কর্মচারী, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজকের অভিযানে মূল ফটকে চেকপোস্ট থাকলেও, কালোবাজারি চক্র নিজেদের যাত্রীদের পেছনের গেইট দিয়ে উঠতে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব এবং দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিহাব সারার অভি। এছাড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম, রেল কর্মকর্তা, র‍্যাব, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST