সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

স্টাফ রিপোর্টার,শামীম আহমেদ সিলেট:

সিলেটে এক সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লাকী আক্তার (৩১) সিলেট সদর (কোতোয়ালী) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়,লাকী আক্তার দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা ‘র সিলেট বিভাগীয় ব্যুরোচীফ ও জাতীয় দৈনিক যুগ- যুগান্তর পত্রিকা ‘র সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান। তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। সম্প্রতি তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক লাকী আক্তার এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেন। এতে তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অব্যাহত রয়েছে। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সিলেট সদর (কোতোয়ালী) থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১০

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১১

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১২

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৩

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৪

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৫

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৬

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৭

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৮

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৯

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST