স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ মার্চ ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

অনলাইন ডেস্কঃ

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে মায়া আক্তারের রঙিন স্বপ্নে এখন শুধুই অন্ধকারের ছায়া। ঘর বাঁধার রঙিন স্বপ্ন আর উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মায়াকে নিঃস্ব করে দিয়ে পালিয়েছেন এক চীনা যুবক। ভালোবাসা আর বিশ্বাসের এমন মর্মান্তিক পরিণতির কথা জানিয়ে টিকটকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তরুণী।

​ঘটনার প্রেক্ষাপটে যা ​জানা গেছে, গত দুই দিন আগে মায়াকে ‘চীনে নিয়ে যাওয়ার কথা বলে ঘাটাইলের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসেন ওই চীনা যুবক। ঢাকায় এসে তারা একটি হোটেলে ওঠেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুযোগ বুঝে মায়ার সাথে থাকা ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে চম্পট দেন ওই বিদেশি প্রেমিক। বর্তমানে মায়ার কাছে সেই প্রতারকের শুধুমাত্র একটি চীনা নাগরিক কার্ডের আইডি কার্ড ছবি ছাড়া আর কোন কিছু নেই।

​লাইভে এসে মায়ার আর্তনাদ ও বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন,​”আমি তাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে। কিন্তু সে আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে পালিয়েছে। বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে মাঝপথে ফেলে রেখে সব লুট করে নিয়ে গেল।”

​একপর্যায়ে নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে মায়া বলেন,​”বাবা-মা, আমি তোমাদের অনেক ভালোবাসি। কখনো বলতে পারিনি। যদি কোনোদিন তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালো সন্তান হতে পারিনি। তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু একটু দোয়া করো যেন আমি বেঁচে থাকতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১০

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১১

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১২

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৪

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৯

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST