নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ জানায়, আটকের পর তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

​হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। সেখানে দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে এবং আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সে সময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বয়ড়া গ্রামে আফরোজা খানম রিতার বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST