নিউজ এডিটর
২ জুলাই ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে জেলের জালে ১১ কেজির বোয়াল

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ভেসাল জালে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের জেলে রামা হালদারের ভেসাল জালে মাছটি ধরা পড়ে। গতকাল মঙ্গলবার উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রিয়ের জন্য নিয়ে আসলে তা ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। জানা যায়, জেলে রামা হালদার প্রতিনিয়ত ভেসাল জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরেন। গতদিন রাতে পদ্মা নদীতে ভেসাল জাল ফেলার পরে জাল টানতেই উঠে আসে একটি বিশাল বোয়াল। এরপর মাছটি বিক্রির জন্য সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসলে হাঁকডাকে তিনি ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। আন্ধারমানিক এলাকার রিদয় রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসলে হাঁকডাকে মাছটি আকাশ হালদার কিনে নেন। এই আড়তে নিয়মিতই এরকম বড় বড় মাছ পাওয়া যায়।এ বিষয়ে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে নিয়মিতই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST