নিউজ এডিটর
৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) এ কর্মশালার আয়োজন করে। “অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ: সৃজনশীল লেখক ও সাংবাদিকদের কর্মশালা” শীর্ষক এ আয়োজনে প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন দেশের সাংবাদিকতা ও আইন–সংশ্লিষ্ট খ্যাতমান ব্যক্তিরা। প্রশিক্ষণের প্রথম সেশনে ড. কাজল রশীদ শাহীন, সাংবাদিক ও গবেষক, অনলাইন সাংবাদিকতা ও জাতীয় নির্বাচনী রিপোর্টিয়ের সতর্কতা—বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। দ্বিতীয় সেশনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান সাংবাদিকদের জন্য আইনি জ্ঞান ও অনলাইন তথ্যপ্রকাশ সংক্রান্ত করণীয়-নিষেধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষ সেশনে কবি ও গবেষক ইমরান মাহফুজ সৃজনশীল লেখালেখি, কন্টেন্ট রাইটিং ও সামাজিক মাধ্যমে কার্যকর উপস্থাপন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। কর্মশালার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল আবু জাফর মুহাম্মদ আরিফ হোসেন। শেষে সনদ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম, গবেষক ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এনডিসি শাহরিয়ার হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি কবি লিটন হোসাইন জিহাদ কবি ও সংগঠক রেজাউল করিম, এবং সংগঠনের সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী। আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতার সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ভুয়া তথ্য, ভুল রিপোর্টিং ও আইনগত জটিলতার ঝুঁকিও। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজের গুরুত্ব অপরিসীম। দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন অনলাইন পোর্টাল, সামাজিক মাধ্যম এবং সৃজনশীল লেখালেখি–সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST