অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের প্রশ্নের মুখে সাবেক পরিকল্পনামন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের প্রশ্নের মুখে সাবেক পরিকল্পনামন্ত্রী

সিলেট প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সরকারের দায়িত্ব পালন করা সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সিলেট দুদক কার্যালয়ে তাকে দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে এম এ মান্নান সিলেট দুদক কার্যালয়ে উপস্থিত হন এবং বেলা ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান।

দুদকের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।’

তিনি আরও জানান, সাবেক এই মন্ত্রীর সঙ্গে তার ভাগ্নে, ভাতিজাসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে দায়ের করা মামলায় এম এ মান্নানকে শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন। পরদিন ১০ অক্টোবর হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় অবস্থান করছেন তিনি। তিনি প্রোস্টেটসহ নানা রোগে ভুগছেন বলে জানা গে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১০

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১১

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১২

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৩

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৪

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৫

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৬

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৯

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST