এবার সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১

অভিযোগ বার্তা ডেস্কঃ

কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীতে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল থেকে আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম বলে জানা গেছে। তিনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।

মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করেছে।

বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাজারখানেক লোক মেট্রোরেলের মোড় দিয়ে মিছিল শুরু করে খামার বাড়ির দিকে যেতে থাকে। এ সময় ‘জয়বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে খামারবাড়ির দিকে যায় তারা।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায়ও ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। তার আগে ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST