ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি নিধনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি নিধনের অভিযোগ

ওসমানীনগর (সিলেট)প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে এয়ারগান ব্যবহার করে অতিথি পাখি নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের হাজী আব্দুন নূরের পুত্র মো. হাবিব মিয়া ইউনিয়নের বিভিন্ন হাওর ও জলাশয়ে শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে আগত অতিথি পাখি নির্বিচারে শিকার করছেন। স্থানীয়দের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তিনি প্রকাশ্যে এয়ারগান দিয়ে এসব পাখি হত্যা করছেন।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশ্রয় নিতে আসা অতিথি পাখিগুলোকে লক্ষ্য করে নিয়মিত গুলি চালানো হচ্ছে। শিকার করা পাখি দিয়ে ভুরিভোজের আয়োজন করা হচ্ছে, এমনকি তা বিক্রিও করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সুস্পষ্ট লঙ্ঘন ঘটছে।

এলাকাবাসীর অভিযোগ, হাবিব মিয়াসহ আরও কয়েকজন প্রকাশ্যে পাখি শিকার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. হাবিব মিয়া দায় স্বীকার করে বলেন,যা পারেন করেন।

এ বিষয়ে সিলেটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন,অতিথি পাখি শিকার সম্পূর্ণ অবৈধ। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বর্তমানে তিনি সিলেটে সরকারি মিটিংয়ে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি শেয়ার করতে বলেন।

উল্লেখ্য, প্রতিবছর শীত মৌসুমে দেশের হাওর ও জলাশয়গুলোতে হাজারো অতিথি পাখি আশ্রয় নেয়। এসব পাখি শিকার বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তা কার্যকর না হওয়ায় উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST