কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন

ব্যুরো প্রধান,সিলেটঃ

সিলেটের কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে প্রতিপক্ষ ডাকাত ফারুক ও তার মঈন গংদের হামলায় আব্দুল হান্নান হানাই নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শনিবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে।

আরো জানা যায়, পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ডাকাত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন পূর্ব বিরোধের জেরে বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকা জনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। হান্নানের লাশ কানাইঘাট থানায় রয়েছে।
নিহতের স্ত্রী শিল্পি বেগম ও নিহতের বড় ভাই মান্নান সহ তার পরিবারের লোকজনদের অভিযোগ, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের জেল হাজত খাটা কুখ্যাত ডাকাত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত আব্দুল হান্নান হানাইকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন গংরা হত্যা করেছে।

এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে হাজত বাস থেকে মুক্তি পেয়ে এলাকায় আসে। এলাকায় আসার পর ডাকাত ফারুক আহমদ বেশ কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ে।

তাদের হাতে আবারো আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST