নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খিলক্ষেত থানা ছাত্র আন্দোলনের কার্যালয়ের উদ্বোধন

ফয়েজুল্লাহ ফয়সাল, স্টাফ রিপোর্টাররাজধানীর খিলক্ষেত থানা এলাকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ছাত্র সংগঠন “ছাত্র আন্দোলন” তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করলো।কার্যালয়টি খিলক্ষেত বাজারে অবস্থিত এবং থানা পর্যায়ে সংগঠনের কেন্দ্র হিসেবে কাজ করবে। যেখানে স্থানীয় ছাত্ররা গণতান্ত্রিক অধিকার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের নানা উদ্যোগে যুক্ত হতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল। তিনি সংগঠনের আদর্শিক দিক নির্দেশনা তুলে ধরেন এবং তরুণদের দেশপ্রেম ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব আরোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “ছাত্র আন্দোলন বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হয়ে রাজপথে লড়াই করে আসছে। আজকের এই কার্যালয় আমাদের সেই লড়াইয়ে নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হলো।”এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. মাহিদুল ইসলাম জিহাদ। তিনি বলেন, “আমাদের এই উদ্যোগ শুধুমাত্র একটি কার্যালয় নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নির্ভীক অঙ্গীকারের প্রতীক। এখান থেকে তরুণরা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করার প্রেরণা পাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ং সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) মোস্তাফিজুর রহমান, সংগঠনের ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) জাহিদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) হামিদুল্লাহ হামিদ, খিলক্ষেত থানা ছাত্র আন্দোলন নেতা বোরহান খান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা। তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন এবং স্থানীয় তরুণদের শিক্ষার উন্নয়ন, মানবাধিকার রক্ষা, ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য নানা উদ্যোগ গ্রহণের পরিকল্পনা জানান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে খিলক্ষেত থানার আশেপাশে সাধারণ জনগণ ও ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।ছাত্র আন্দোলনের নতুন কার্যালয়টিতে স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এখান থেকে সমাজে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের সংগঠিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীবাড়ি-পৈরতলা সড়কে দুই ফুট উধাও! ৩ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের

১

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

৩

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৪

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৬

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৭

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৯

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

১০

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

২০

Design & Developed by BD IT HOST