নিউজ এডিটর
২০ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে পূজা মন্ডপ পরিদর্শনে ওসি মীর মোশারফ হোসেন

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা সহ উপজেলার বিভি-ন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করতে পরিদর্শন করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত মণ্ডপে যান এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনকালে ওসি মীর মোশারফ হোসেন মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন এবং জানান, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি ভলেন্টিয়াররা প্রতিটি মণ্ডপে সক্রিয়ভাবে কাজ করবেন এবং পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি বড় ধর্মীয় উৎসব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন অংশগ্রহণ করেন, তেমনি সকল ধর্ম-বর্ণের মানুষও আনন্দ ভাগাভাগি করে নেন। তাই উৎসবের পরিবেশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।” এ সময় তিনি আরও উল্লেখ করেন, “প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যায়। উৎসবমুখর পরিবেশে যেন সাধারণ মানুষ নির্ভয়ে পূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও কমিউনিটির স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান ওসি মীর মোশারফ হোসেন। তিনি মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানান, যেন তারা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং যেকোনো সন্দেহজনক বিষয় বা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে অবহিত করেন। স্থানীয়রা জানান, পূজা উপলক্ষে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসী বিশ্বাস করেন, পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন সম্ভব হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST