
মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইলঃহেলমেট আছে যার, ফুল হবে তার এই শ্লোগান কে সামনে রেখে ঘাটাইলে শুরু হয়েছে মোবাইল ট্রাফিক স্কুল ও মোবাইল কোর্ট।টাঙ্গাইল ঘাটাইলে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে ১৫মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দিন ব্যাপি উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারআটা মোড়, মাষ্টার বাড়ি মোড়, পৌর এলাকার কলেজ মোড়ে ট্রাফিক স্কুল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময়ে পথচারীদেরকে লিফলেট বিতরণ, হেলমেট পরিহিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, যাদের হেলমেট নেই তাদের কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক স্কুল পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। হেলমেট বিহীন মটর সাইকেল চালকদের ২৩জন কে ২০হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ বলেন, আমাদের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান চলমান থাকবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST